আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড

মোঃ শাহজাহান বাশার 

গবেষণা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার একটি এনডাউমেন্ট ফান্ড গঠন করা হয়েছে। বিভাগের প্রয়াত প্রাক্তন শিক্ষার্থী মীর ময়নুল হক এবং তাঁর এমএস গবেষণার তত্ত্বাবধায়ক প্রাক্তন ইউনেস্কো অধ্যাপক ড. জন আলফ্রেড ট্যালেন্টের স্মৃতি রক্ষার্থে এই ফান্ড প্রতিষ্ঠা করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মীর ময়নুল হক অ্যান্ড জন ট্যালেন্ট মেমোরিয়াল এনডাউমেন্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে প্রয়াত মীর ময়নুল হকের ছোট ভাই ড. মীর মুবিনুল হক ১ কোটি টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের হাতে তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া, প্রয়াত মীর ময়নুল হকের সহোদর মীর মফিদুল হক, বিভাগের শিক্ষকবৃন্দ, ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এনডাউমেন্ট ফান্ডের মোট অর্থের ৩০ শতাংশ ব্যয় করে ভূতত্ত্ব বিভাগে ‘ময়নুল-ট্যালেন্ট গ্র্যাজুয়েট রিসার্চ ল্যাবরেটরি’ স্থাপন করা হবে। বাকি ৭০ শতাংশ অর্থ বিনিয়োগ করে অর্জিত লভ্যাংশ থেকে বিভাগের গ্র্যাজুয়েট গবেষকদের পিএইচডি ও এমফিল গবেষণা, এমএস ফেলোশিপ, স্কলারশিপ এবং বিভিন্ন ফিল্ডওয়ার্ক কার্যক্রমে সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এনডাউমেন্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অনুদান ভূতত্ত্ব বিভাগের গবেষণা কার্যক্রমকে আরও আধুনিক, সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ড. মীর মুবিনুল হকের এই মহৎ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রগতিতে অবদান রাখতে তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই এনডাউমেন্ট ফান্ডের মাধ্যমে গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, গবেষকদের আর্থিক সহায়তা এবং আধুনিক গবেষণা পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে, যা ভবিষ্যতে ভূতত্ত্ব বিষয়ে উচ্চতর গবেষণাকে আরও গতিশীল করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

1

গরমে স্বস্তি পেতে ডিটক্স পানীয়, কীভাবে বানাবেন এবং কেন খাবেন

2

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার

7

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

8

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

9

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

10

কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা, ঢাকায় অভিযান চালিয়

11

শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নে

12

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

13

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

14

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

15

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

16

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

17

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

20