আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ, ভ্রূণ নষ্ট এবং ঘটনাটি ধামাচাপা দিতে কথিত ‘অপহরণ নাটক’ সাজানোর অভিযোগে বিচারের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। দাউদকান্দি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদনগর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিবির নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ আড়াল করতে পরিকল্পিতভাবে আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজানো হয়েছে। তারা বলেন, এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং মহাসড়কে বিশৃঙ্খল পরিস্থিতিরও জন্ম দেওয়া হয়েছে।

বক্তারা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে আনীত ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষী প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি এবং বিশৃঙ্খলারও নিন্দা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দীন, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী ও মো. আরিফ খন্দকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মৌলভী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির এবং দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সুষ্ঠু নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

1

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

2

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

3

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

4

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

5

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

6

কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প

7

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

8

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার

12

জলাবদ্ধতার মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স ফাইনাল পর

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

15

দাউদকান্দিতে এক ব্যক্তির বাধায় আটকে পুরো এলাকার ড্রেন কাজ, দ

16

নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল সংঘর্ষ: ছাত্রদলের দুই কর্মীর ম

17

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

18

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ

19

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

20