আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

৯ কেজি গাঁজাসহ কসবায় মাদক কারবারি গ্রেফতার

মো. শাহজাহান বাশার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সাকিব (পিতা- মো. কবির হোসেন), গ্রামের বাড়ি মাদলা, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাকিবের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

কসবা থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

৫ মাস পর জেল থেকে মুক্তি, বাড়ি ফিরেই প্রাণ গেল আ’লীগ নেতার

2

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

3

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

4

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

5

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

6

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

ওয়ালটনের অফারে ভাগ্য খুলল আল আমিনের, মিলল ৫০ হাজার টাকা

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

11

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

16

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডি

17

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

20