আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপির বিক্ষোভ মিছিল

দাউদকান্দি উপজেলা ছাত্রদল, দাউদকান্দি পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে মঙ্গলবার (৯ জুন) সকাল পৌনে ১১টায় গৌরীপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সম্প্রতি দাউদকান্দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মহাসড়কে মিছিল করার বিষয় নিয়েও আলোচনা হয়। এ ধরনের কর্মকাণ্ড পুনরায় যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক ও সক্রিয় থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল বাছেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম।

সভা পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল সওদাগর, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারসহ দাউদকান্দি ও গৌরীপুর এলাকার বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ফ্যাসিবাদবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের সম্পর্কের তথ্য মেলায় কেন্দ্রীয় শিবির নেতা জিসানকে বহ

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

3

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ

5

তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে ঢাকা যাচ্ছেন আসিফ

6

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

7

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

8

কুমিল্লায় রহস্যজনক মৃত্যু, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার সহকার

9

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

10

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

11

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

12

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

13

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

জনসমর্থন নিয়ে দুর্নীতিমুক্ত গৌরীপুর গড়তে চান চেয়ারম্যান প্রা

18

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

19

গরমে স্বস্তি পেতে ডিটক্স পানীয়, কীভাবে বানাবেন এবং কেন খাবেন

20