আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিচার বিভাগ যে জামিন দিয়েছেন, তা একটি ভালো সিদ্ধান্ত। তিনি বলেন, বিচার বিভাগ নিশ্চয়ই বিচার-বিবেচনা করেই এই জামিন মঞ্জুর করেছেন।
‎শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউসে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দলীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি ইতোমধ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে দলীয় রাজনীতির বিষয়ে এখন আর তেমনভাবে সম্পৃক্ত নন। তবে দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে সব রাজনৈতিক দলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠিত হোক, সেটাই তিনি প্রত্যাশা করেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয় না। গত দুই দশক ধরে জনগণ প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল বলে তিনি মন্তব্য করেন। তবে এই পরিস্থিতি মোকাবিলায় জনগণের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রমনা ও রাজনীতি-সচেতন। তারা অত্যাচার, নিপীড়ন, গুম, খুনসহ নানা ধরনের নির্যাতন উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।
‎তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন। বর্তমান সরকার সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।,,, তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ যেন হয়রানি বা নিপীড়নের শিকার না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি।
‎মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

3

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের মাহিকে পেট্রোল ঢেলে আগুন

7

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেল অনিয়ম এর অভিযান, দুই প্রতি

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকার সক্রিয়, সংসদে আই

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

15

লেখাপড়া নাকি অভিজ্ঞতা-জীবনের আসল শক্তি কোনটা, সাংবাদিক রাজিব

16

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

18

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

19

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

20