আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে নাগরিক দলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল, কুমিল্লা উত্তর জেলা শাখা। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা কামাল মোস্তাক, সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন এবং সহ-সভাপতি মোঃ ফারুক প্রধান।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সকলকে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

1

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

2

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

3

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

6

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

7

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

8

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায়

11

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার, মা

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩

14

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20