আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

জনসমর্থন নিয়ে দুর্নীতিমুক্ত গৌরীপুর গড়তে চান চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ

কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উলানপাড়া ও রামনগর গ্রামের বাসিন্দাদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ জনসমর্থন নিয়ে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী গৌরীপুর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে উলানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে গৌরীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও উন্নয়নবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমার প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তিনি। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেলোয়ার হোসেন ও মাওলানা ইয়াকুব হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল কুদ্দুস সরকার। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা রোকন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং উলানপাড়া ও রামনগর গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বৈঠকের একপর্যায়ে উপস্থিত গ্রামবাসীরা এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

4

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

5

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার, মা

8

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

9

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

10

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

11

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

17

জয়যাত্রার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো আস্থা’র জন্মদ

18

মাদকের কব্জায় দেশ

19

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

20