আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ২৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারের বিরুদ্ধে ক্ষোভ

কুমিল্লা মহানগর চক্ষু হাসপাতালে ডাক্তারের উপর হামলার ঘটনায় ৫দিনেও মামলা নেয়নি পুলিশ একি অভিযোগে একাধিক পরিবারের সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা কোতয়ালী থানার ওসি  তৌহিদুল আনোয়ারের বিরুদ্ধে। 
‎গত ২৩/৫/২০২৬ ইং তারিখ দুপুরে কুমিল্লা মহানগর চক্ষু হাসপাতালে ডাঃ বশির আহাম্মদের উপরে আওয়ামী শ্রমিক লীগ নেতা মোঃ আবুল কালাম গংদের  হামলার মামলাসহ বিভিন্ন ব্যক্তিদের মামলা না নেওয়ার অভিযোগে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারগণ। 
‎ভুক্তভোগী ডাঃ বশির আহাম্মদ জনান যে, জনস্বার্থে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি কুমিল্লার ১৭ কোটি ২২লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ সহ সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সমাজ সেবা অধিদপ্তরে লিখিত  অভিযোগ দায়ের করেন ও মহামান্য হাইকোর্টে এই বিষয়ে রীট পিটিশন দাখিল করে। হাইকোর্ট বিবাদীদের বিরুদ্ধে রুল নিশি জারী করেছেন। এই বিষয়ে সমাজ সেবা অধিদপ্তরের গত ২৩/৫/২০২৬ ইং তারিখে অধিকতর তদন্তে সাক্ষ্য প্রদান করেন। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে কুমিল্লা মহানগর চক্ষু হাসপাতালে কর্মরত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী শ্রমিক লীগ নেতা আবুল কালাম সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন পূর্ব পরিকল্পিত ভাবে হাসপাতালে অনধিকার প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে ক্ষতিপূরর্ণ বাবদ ১০ লক্ষ টাকা দাবী করেন বলে অভিযোগ করেন ডাঃ বশির আহম্মদ।
‎তিনি আরো বলেন, হামলার সাথে সাথে ৯৯৯ কল করলে পুলিশ ঘটনার স্থানে এসে সিসি টিভি ফুটেজ সংগ্রহ ও সাক্ষ্য গ্রহণ করে। হাসপাতালে চিকিৎসা নিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। কিন্তু পুলিশ মামলা না নিয়ে অভিযোগ গ্রহণ করলেও মামলায় অর্থ দাবীর বিষয় বাদ দিয়ে মামলা দায়েরের জন্য বার বার চাপ প্রয়োগ করছেন ওসি তৌহিদুল আনোয়ার। হামলার ঘটনায় মামলাও নিচ্ছেন না আসামি গ্রেফতারের কোন পদক্ষেপ গ্রহণ কর করছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগী ডাঃ বশির আহম্মেদ। তিনি নিয়মিত মামলা হিসাবে রুজু সহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন জানান।  
‎আরেক ভুক্তভোগী মোঃ শাহাজাহান জানান যে, আমার জমি দখল করে রাখা জমি চাইতে গেলে চাদা দাবি করেন উক্ত বিষয়ে প্রতিবাদ করলে গত ১২/১২/২০২৫ ও ০২/০২/২০২৬ ইং তারিখে আমি সহ আমার পরিবারের উপর একদল সন্ত্রসী চালায় এতে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থেকে মামলা করলে গেলে ওসি তৌহিদুল আনোয়ার মামলা না নিয়ে নাম মাত্র অভিযোগ গ্রহণ করেন। আমার জমি উদ্ধারের নামে একাধিক বার সার্ভেয়ার এনে  মেপে কালক্ষেপণ করে। একজন আসামিকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেন, পরবর্তীতে আমি আদালতের দারস্ত হলে মামলাটি পুলিশ তদন্ত দিলেও এখনো পর্যন্ত উক্ত মামলার প্রতিবেদন পুলিশ আদালতে প্রেরণ করেনি। এছাড়াও একাধিক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন ও মামলা না নেওয়ার অভিযোগ করেন ওসি তৌহিদুল আনোয়ার।
[জুয়েল খন্দকার - কুমিল্লা]

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

9

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

10

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

13

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

আত্ম-উপলব্ধিতেই প্রকাশ পায় বিচক্ষণতায় -শাহজাহান বাশার

16

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

17

পশ্চিম আকাশে হঠাৎ রহস্যময় আলোর নীরব যাত্রা, থমকে গেল দেশজুড়ে

18

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

19

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

20