আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

কুমিল্লার দাউদকান্দিতে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ১৯ মিনিট থেকে ৬টা ৪০ মিনিটের মধ্যে দাউদকান্দি থানাধীন স্বপ্ল পেন্নাই সাকিনস্থ একটি গ্যারেজে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় প্রবেশ করে একটি SUZUKI SF মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তভার গ্রহণের পর গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে কুমিল্লা জেলার তিতাস থানাধীন বাতাকান্দি এলাকার মো. ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম (২০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও কসবা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে কসবা থানাধীন শিমরাইল কমিউনিটি ক্লিনিক এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, একজন চোরকে গ্রেপ্তার করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মোটরসাইকেল চোর এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

1

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

2

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

3

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

4

ওয়ালটনের অফারে ভাগ্য খুলল আল আমিনের, মিলল ৫০ হাজার টাকা

5

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার

9

জয়যাত্রার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো আস্থা’র জন্মদ

10

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

11

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

12

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

13

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

14

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

15

উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে ফিরল না আর ২৫০ প্রা

16

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

19

অসুস্থ মানসিকতা পরিবর্তন না করে কীভাবে দেশ ও জাতি পরিবর্তন হ

20