আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ১৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবাইল কোর্টে ২ জনসহ গ্রেফতার ৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক অভিযানে আদালতের সিআর পরোয়ানাভুক্ত চার আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) ডি.এম. মজিদ সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. জালাল খান (২৭), পিতা- হোসেন শাহ, গ্রামের বাড়ি সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দাকে গ্রেফতার করেন।

দ্বিতীয় অভিযানে এসআই (নিরস্ত্র) মো. শামীম হোসেন একই এলাকার সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার হোসেন, পিতা- মো. তাজুল ইসলামকে গ্রেফতার করেন।

তৃতীয় অভিযানে এএসআই (নিরস্ত্র) মো. মুছা অভিযান চালিয়ে সাহেবাবাদ গ্রামের সিআর পরোয়ানাভুক্ত আসামি রুহুল আমিন, পিতা- মৃত আব্দুল গফুরকে গ্রেফতার করেন।

চতুর্থ অভিযানে এএসআই (নিরস্ত্র) মো. নুর-আল আহসান শশীদল গ্রামের সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রওশন হোসেন (৩৫), পিতা- আব্দুল রহিমকে গ্রেফতার করেন।

এদিকে পঞ্চম অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সুজন কুমার আচার্য্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে দণ্ড প্রদান করেন। তাদের মধ্যে চারিপাড়া গ্রামের মো. বশর (২৩), পিতা- মৃত আব্দুর রহমানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বড়ধুশিয়া গ্রামের মো. রাসেল (২৪), পিতা- মো. গুলজাহার হোসেনকেও একই অপরাধে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আদালতের পরোয়ানা কার্যকর এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

1

মাদকের কব্জায় দেশ

2

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

3

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

4

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

5

সংগ্রাম, নিষ্ঠা ও ভালোবাসার গল্প, প্রতিনিধি থেকে নির্বাহী সম

6

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

7

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

11

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

14

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

15

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

16

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

20