আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ২৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎
‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিটি দাউদকান্দির শহিদ রিফাত শিশু পার্ক থেকে শুরু হয়ে দাউদকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে যুবদলের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
‎
‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যান।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাউন্সিল সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুস সাত্তার এবং কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া।
‎
‎উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্যসচিব রোমান খন্দকার, দাউদকান্দি উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুল আমিন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি সাহাবুদ্দিন, বোরহান উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক শরিফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, রানা সরকার ও আসাদুজ্জামান লিমনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
‎
‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, যুবশক্তিকে দেশ গড়ার কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছে। যুবদলের নেতাকর্মীরা রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
‎
‎তিনি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
‎
‎কর্মসূচিতে দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী উদ্ধার, মোবাইল বিক্রির

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

সিএনজি চালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

5

সত্য ও ন্যায়ের পথে আপসহীন এক কলমযোদ্ধা

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

8

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে

9

কুমিল্লায় সবুজায়নের বার্তা, শাখতলা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষর

10

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

11

ভালো কাজের স্বীকৃতি, জেলা পুলিশের সম্মাননা পেলেন আইসি মো. সা

12

জরুরি মেরামত কাজের জন্য পাইকপাড়ার কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস

13

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‍্যালি, চোখের যত্ন

14

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

15

দাউদকান্দিতে ২০-২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অ

16

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ,

17

মাদক নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারের অভিযোগে উত্তপ্ত চট্টগ্রামে

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবির জালে ৫ মাদক ব্যবসায়ী, উদ্ধার

20