আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ২৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে অটোরিকশা চালককে কুপিয়ে জখম, গাড়ি-টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কুমিল্লার দাউদকান্দিতে পারিবারিক বিরোধের জেরে তোফাজ্জেল কারাল নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মারুকা ইউনিয়নের চশই দাড়িবন এমবি দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত তোফাজ্জেল কারাল চশই গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় তোফাজ্জেলের স্ত্রী স্বপ্না বেগম দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাঁদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন স্বপ্না বেগম। ঘটনার দিন সকালে তোফাজ্জেল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলে চশই দাড়িবন এমবি দাখিল মাদ্রাসার সামনে তাঁর গাড়ির গতিরোধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এ সময় তোফাজ্জেলকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে তাঁর ডান পায়ের বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে অভিযুক্তরা তাঁর অটোরিকশা, জমি বিক্রির ৫০ হাজার টাকা এবং একটি মুঠোফোন নিয়ে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।

আহত ব্যক্তির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ভবিষ্যতে হত্যাসহ ক্ষতিসাধনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আহত তোফাজ্জেলকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগকারী স্বপ্না বেগম জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

1

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

2

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

3

দেড় ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যু, ব্রাহ্মণপাড়ায় শ

4

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

5

xfdsfdfdxvxcv

6

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

9

সাংবাদিক মোঃ শাহরিয়ার আবেগঘন পোস্টে জীবনের কঠিন বাস্তবতার প

10

কুমিল্লায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন, মণ্ড

11

দাউদকান্দিতে বাড়িতে হামলা-ভাঙচুর, গাছের ডাল ফেলে পথ বন্ধের অ

12

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে

13

দেবিদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

14

কুমিল্লার কৃতী সন্তান হাবিবুল হক: ন্যায়বিচারই যার অঙ্গীকার

15

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

16

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

17

গরমে স্বস্তি পেতে ডিটক্স পানীয়, কীভাবে বানাবেন এবং কেন খাবেন

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে নতুন পথচলা, সাংবাদিক মোঃ শাহরিয়া স

20