আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুইজন মাদকাসক্ত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযানে মোঃ সোহেল আজাদ (২৩), পিতা হালিম মিয়া, মাতা রাবেয়া খাতুন, সাং-নাইঘর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে মাদক সেবনের অপরাধে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে মোঃ ইয়াছিন (১৯), পিতা মোঃ ইকবাল হোসেন, মাতা লুৎফা বেগম, সাং-ডগ্রাপাড়া, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয় প্রশাসনের এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

2

বিয়ের অনুষ্ঠানে বরকে হারিকেন উপহার, লোডশেডিংয়ের প্রতিবাদে

3

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

6

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

7

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

8

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডি

9

তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে ঢাকা যাচ্ছেন আসিফ

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

17

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

18

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20