কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রদল নেতা মোঃ আব্দুল্লাহ আল রয়েল ভূঁইয়া। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মোঃ আব্দুল্লাহ আল রয়েল ভূঁইয়া বর্তমানে দাউদকান্দি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং গৌরীপুর মুন্সি ফজলুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত রয়েল ভূঁইয়া দলের দুর্দিনে সক্রিয় কর্মী হিসেবে ভূমিকা রেখেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজেও সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধ্য অনুযায়ী তাঁদের সহযোগিতা করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মালিগাঁও ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।