রাজিব হোসেন জয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) তাঁর ছেলে খন্দকার মারুফ হোসেন নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

স্ট্যাটাসে জানানো হয়, শারীরিক অসুস্থতা বোধ করায় ড. খন্দকার মোশাররফ হোসেন আজ সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।

এ সময় তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ছেলে খন্দকার মারুফ হোসেন।

ড. খন্দকার মোশাররফ হোসেনের অসুস্থতার খবরে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছেন সবাই।