কুমিল্লার হোমনায় মহিউদ্দিন (বাবু) নামে এক ব্যক্তিকে মারধর, মোবাইল ফোন ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সফিকুল ইসলাম (সবু)সহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী হালিমা আক্তার (মনি) হোমনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত সফিকুল ইসলাম (সবু কমিশনার)।

অভিযোগ কারী মহিউদ্দিন বাবু বলেন ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে তালা মার্কার নির্বাচন করে নির্বাচনে তালা মার্কা পরাজিত হওয়ার পর থেকে তাকে বিভিন্ন ভাবে হুমকি ও চাঁদা দাবি করে আসছেন সবু কমিশনার ও তার দল।


গত বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে হোমনা চৌরাস্তায় মহিউদ্দিন বাবুর পথরোধ করেন সবু কমিশনারের ভাগিনা সোহান । পরে তাকে জোরপূর্বক হোমনা আদর্শ স্কুল মোরে নিয়ে যাওয়া হয়।সেখানে নিয়ে যাওয়ার পর তাকে মারধর করা হয় বলে অভিযোগে করেন।

এ সময় মহিউদ্দিন বাবুর স্ত্রী সাংবাদিকদের বলে। তারা আমার স্বামীকে মারধরদ করে এবং ভয়ভীতি দেখিয়ে একটি খালি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন এবং আইনের আশ্রয় নিলে বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত মহিউদ্দিনকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেন সফিকুল ইসলাম (সবু), তিনি সাংবাদিকদের বলেন, মহিউদ্দিন বাবু আগে তাঁর অফিসে চাকরি করতেন। ২০২৫ সালে বাবুর ভায়রা সাত্তার সবু কমিশনের কাছে ১৮ শতাংশ জমি প্রতি শতাংশ ৪ লাখ ৫০ হাজার টাকা দরে বিক্রি করেন। ওই জমি কেনার ক্ষেত্রে মধ্যস্থতাকারী ছিলেন মহিউদ্দিন। জমি কেনার জন্য তিনি তাৎক্ষণিকভাবে ৪০ লাখ টাকা বায়না করেন।

সফিকুল ইসলামের দাবি, জমি বায়না করার পর মহিউদ্দিন তাঁর কাছে পাঁচ লাখ টাকা এবং তাঁর ভায়রা সাত্তারের কাছে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। তাঁরা ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে মহিউদ্দিন তাঁর স্ত্রী ও স্ত্রীর ভাইকে দিয়ে সাত্তারের বিরুদ্ধে জমিতে অংশীদারত্বের দাবি তুলে অভিযোগ দায়ের করান সহকারী কমিশনার ভূমি বরাবর (নামজারি মিস কেস)।

তিনি আরও বলেন, ‘আমি টাকা দিয়ে জমি কিনেছি, এখানে আমার অপরাধ কোথায়? সে বিভিন্ন মহলে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।’

ঘটনার বিষয়ে সফিকুল ইসলাম জানান, মহিউদ্দিনের সঙ্গে তাঁর ভাগিনা/ভাতিজার কথা-কাটাকাটি হলে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিষয়টি মীমাংসা করে দেন। তবে মারধর, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এক পক্ষের অভিযোগ ও অন্য পক্ষের পাল্টা বক্তব্যে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে হোমনা থানা পুলিশের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ।