‎কুশখালী বাজারে জনসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২ নম্বর কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনারুল ইসলাম।
‎
‎জনসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন কুশখালী ইউনিয়ন জামায়াতের আমির ক্বারী গোলাম রসুলসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
‎
‎জনসংযোগ কার্যক্রমে স্থানীয় নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
‎
‎ইনজামামুল হক, নিজস্ব প্রতিনিধি।
‎