কুমিল্লা জেলায় ‘ক’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ। এ উপলক্ষে তিনি কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপারের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন।

দাউদকান্দি মডেল থানা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২টি পুরস্কার অর্জনের মধ্যে ওসি সাজেদুল ইসলাম পলাশের এই স্বীকৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।

থানা পুলিশের সদস্যদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের ফলে এ অর্জন এসেছে বলে সংশ্লিষ্টরা জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের সেবায় দাউদকান্দি মডেল থানা পুলিশের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এসব পুরস্কারকে দেখা হচ্ছে।

পুরস্কার অর্জনের পর ওসি সাজেদুল ইসলাম পলাশ দাউদকান্দি মডেল থানা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।