কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণী ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। এ ঘটনায় দাউদকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য ও থানায় করা জিডি সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে সুমাইয়া আক্তার নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সুমাইয়া আক্তারের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সুমাইয়ার সন্ধান পেলে যোগাযোগ করুন: +880 1846-864988