কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২০ জুলাই) বিকেলে সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হাজী আবুল হাশেম চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন সরকার, মোঃ ওসমান গনি ভূঁইয়া এবং ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ কুমিল্লা জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়ার দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া শুভেচ্ছা জানাতে আসা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং কুমিল্লার উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ একে অপরের সফলতা ও কল্যাণ কামনা করেন।