মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার বুড়িচং উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি গাঁজাসহ সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সোহেল মিয়ার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, শেরপুর পুলিশ ফাঁড়ির এমন ধারাবাহিক অভিযানের মাধ্যমে ১ নম্বর খলিলপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ইউনিয়নকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। স্থানীয়দের বিশ্বাস, পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ একটি মাদকমুক্ত খলিলপুর ইউনিয়ন গড়ে উঠবে।