কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারস্থ শাহজাহান ইলেকট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম থেকে ফ্রিজ কিনে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার জিতেছেন তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা দরিগাঁও গ্রামের বাসিন্দা আল আমিন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টায় গৌরীপুর বাজারে অবস্থিত শাহজাহান ইলেকট্রনিক্সে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর হাতে নগদ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

ওয়ালটনের ‘নেক্সট লেভেল অফার’ ক্যাম্পেইনের আওতায় এই আকর্ষণীয় নগদ পুরস্কার লাভ করেন আল আমিন। পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “ওয়ালটনের ফ্রিজ কিনে এমন পুরস্কার পাবো, এটা কখনও ভাবিনি। আমি খুবই আনন্দিত।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নর্থ জোনের রিজিওনাল সেলস অফিসার সাওয়ারার জাহান উওাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাহান ইলেকট্রনিক্সের প্রোপাইটর শামীম পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গৌরীপুর বাজারে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে শাহজাহান ইলেকট্রনিক্স। এখানে ওয়ালটনের বিভিন্ন মডেলের ফ্রিজ, টিভি, এসি, ফ্যান ও হোম অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটনের বিভিন্ন অফার ও ক্রেতাবান্ধব উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের আকর্ষণীয় ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের আরও ভালো সেবা প্রদান করা হবে।

স্থানীয়দের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রদান শেষে বিজয়ীকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা।