কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ৪ মে ২০২৬ রাত ১০টা ২৫ মিনিটের দিকে গৌরীপুর ইউনিয়নের ফার্নিচার পট্টির মরিচা গলির ছত্তর মিয়া মার্কেট এলাকায় শরিফ ডেকোরেটর অ্যান্ড সংগীত ঘর নামক দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দেলোয়ার হোসেন (২৮), পিতা শেখ ফরিদ, বাড়ি তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকা এবং সুমন (৩৭), পিতা পীর বক্স, বাড়ি দাউদকান্দি উপজেলার হাড়িয়ালা এলাকা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।