ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিয়মিতই তিনি তাঁর অভিনয়, ব্যক্তি জীবন ও নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন অনুরাগীদের সাথে। এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিগুলোতে মেহজাবীনকে দেখা যাচ্ছে একটি সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার ড্রেসে। সাথে আছে মানানসই গহনা ও মেকআপ। মেহজাবীনের এই নতুন লুক নেটিজেনদের মুগ্ধ করেছে। অনেকে মন্তব্য করেছেন তার এই নতুন রূপ দেখে। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন। এক কথায় বলতে গেলে, আপনি আভিজাত্যের এক অনন্য উদাহরণ।’ আরেকজন বলেন, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’