আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজ।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় দাউদকান্দি পৌরসভা বাজারস্থ ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক এবং ইসমাঈল হোসেন তালুকদার।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে লাখো গ্রাহক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীর স্বার্থ জড়িত। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এ প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেওয়া যাবে না।

মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিদাওয়া দ্রুত বাস্তবায়ন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

লেখাপড়া নাকি অভিজ্ঞতা-জীবনের আসল শক্তি কোনটা, সাংবাদিক রাজিব

4

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

5

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

8

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

9

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

11

ভুয়া সমকামী পরিচয়ে আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে আইন অপব্যবহারের

12

xfdsfdfdxvxcv

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

15

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

16

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

17

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

18

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

19

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

20